বিনোদন ডেস্ক: ‘পাঠান’-এ কাবু পুরো ভারত। মুক্তির আগেই শেষ হয়েছে টিকিট। এছাড়া অগ্রিম টিকিট বুকিংয়ে দর্শক চাপে ক্র্যাশ করেছে বুকিং অ্যাপ। শুধু ভারত নয়, পাঠান জ্বরে বিভিন্ন দেশের ভক্তকূলও কাঁপছে। পাঠানের কাছ থেকে বেড়েছে প্রত্যাশা। এদিকে বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য রয়েছে সুখবর। বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘পাঠান’। তবে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।
জানা গেছে, সাফটা চুক্তির আওতায় ছবিটি আনার চেষ্টা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেতে পারে শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। ইতোমধ্যে বাংলাদেশের একটি প্রযোজনা সংস্থা এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
চিটি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার দুপুর ৩ টায় এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে মিটিং রয়েছে। সেই মিটিংয়ে নিশ্চিত হতে পারে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাবে কিনা। যদি মিটিংয়ে ইতিবাচক ফলাফল পাওয়া যায়, তাহলে এই ছবি সাফটা চুক্তির নীতিমালা অনুসারে ভারতে মুক্তির দুইদিন পরে বাংলাদেশে মুক্তি পাবে।
আমাদেরকাগজ/এইচএম






















