বিনোদন ২৩ জানুয়ারি, ২০২৩ ০৮:২১

আলিয়া ভাট আবার সন্তানসম্ভবা!

বিনোদন ডেস্ক: কন্যা রাহার বয়স সবে মাত্র তিন মাস। তবে এ সময়ে দ্বিতীয় বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট! মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। সেখানেই ছড়ায় দ্বিতীয় বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া।

গত বছরের ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। এরপর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সম্প্রতি মেয়ে রাহাকে নিয়ে হাঁটতে বের হন এ দম্পতি। যদিও মেয়েকে এখনও প্রকাশ্যে আনেননি তারা। এমনকি দুইবছর বয়স পর্যন্ত মেয়ের ছবি না তোলার জন্য সবাইকে অনুরোধ করেছেন। এর মধ্যেই হঠাৎ আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার যে গুঞ্জন উঠেছে তা সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানাচ্ছেন তাদের ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ। যদিও আলিয়া ও রণবীর এখনও এ বিষয়ে মুখ খোলেননি।

হলিউডে ‘হার্ট অব স্টোন’ সিনেমার শুটিং করেছেন। ইতোমধ্যে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রচার কাজও সেরেছেন। তবে রাহা আসার পর আপাতত নিজের স্বাস্থ্যকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। সামনেই মুক্তি পাবে তার নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। সূত্র : আনন্দবাজার পত্রিকা অনলাইন

আমাদের কাগজ//জেডআই