ডেস্ক রিপোর্ট।।
বলিউড শীর্ষ আইটেম কন্যা মালাইকা আরোরা। মুন্নী বদনাম, ছাইয়া ছাইয়াসহ আরো বেশকিছু আইটেম গানে পারফর্ম করে পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্য। কিন্তু সাম্প্রতিক সময়ে আরবাজ খানের সাথে ডিভোর্স ও পরবর্তীতে বয়সের চেয়ে অধিক ছোট অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বরতে গেলে ক্যারিয়ার থেকে অনেকখানি ছিটকে গেছেন তিনি। মালাইকার কাজের চেয়ে সম্পর্ক নিয়েই বেশি মাতামাতি।
তবে আবারো তাকে পুরোনো ট্রাকে দেখা যাবে বলে জানালেন খোদ মালাইকা। একতা কাপুর প্রযোজিত একটি ছবির আইটেম গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম না ঠিক হওয়া এ ছবির নায়ক ও নায়িকা হিসেবে কাজ করবেন তুষার কাপুর ও সানি লিওন। আর সেখানেই একটি আইটেম গানে কোমর দোলাতে দেখা যাবে মালাইকাকে।
প্রায় একশ’ নৃত্যশিল্পী নিয়ে একটি সুইমিংপুলের সামনে এ গানটিতে বিকিনি পরে ক্যামেরাবন্দি হবেন মালাইকা। এর আগেও বিকিনিতে পারফর্ম করেছেন মালাইকা। তবে সেটা দীর্ঘ সময় আগে। এবার ফের তাকে দেখা যাবে খোলামেলা রূপে। এরইমধ্যে গানটির শুটিংয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে।
এদিকে, আগামী কয়েকদিনের মধ্যেই এর শুটিং হবে। মালাইকা বলেন, একতা কাপুরের ছবির আয়োজন সব সময় ভালো লাগে আমার। এবারের ছবির আইটেম গানটিও এক্সক্লুসিভ হতে যাচ্ছে। এখানে বরাবরের মতো সুপারহট মালাইকাকে পাওয়া যাবে।






















