আমাদের কাগজ,বিনোদন ডেস্কঃ বলিউড তারকা শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ উদ্বোধনী দিনে আয়ের রেকর্ডে সামিল হয়েছে। শত অভিযোগের মাঝে কাটিয়ে উঠেছে লকডাউনের মুখ থুবড়ে পড়া বলিউড। ছবিটি নিয়ে সিনে প্রেমিদের মধ্যেও উচ্ছ্বাস কম ছিল না। সবশেষ এবার হলে উপস্থিত শাহরুখের বহু আলোচিত 'পাঠান'।
গতকাল বুধবার হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ভারতসহ ১০০টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে পাঠান। এই ছবির মধ্য দিয়ে প্রায় চার বছর পর সিনেমা মুক্তি পেল বলিউড বাদশাহর। কাজেই পাঠান নিয়ে শাহরুখভক্তদের উচ্ছ্বাস একটু বেশিই।
বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, প্রাথমিক হিসাবে উদ্বোধনী দিনে রেকর্ড আয়কারী সিনেমাটি দারুণ ব্যবসা করতে চলেছে। মুক্তির দিনেই এমন আয়ের রেকর্ড বলিউডে খুব বেশি সিনেমার নেই। খবর- হিন্দুস্তান টাইমসের।
উল্লেখ্য,পাঠান সিনেমায় শাহরুখ-দীপিকা-জন ধামাকার পাশাপাশি সালমান খানের ১০ মিনিটের ক্যামিও চরিত্রেও কুপোকাত দর্শক। সেই সঙ্গে এ সিনেমায় বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রাণার চরিত্র মন জয় করে নিয়েছে দর্শকদের।
আমাদের কাগজ/এমটি






















