বিনোদন ডেস্ক: ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে অন্যদের মত শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন এই অভিনেত্রীও। তবে এ নিয়ে চরম বিপাকে পরেন তিনি।
প্রজাতন্ত্র দিবসে নতুন রূপে ধরা দিলেন পুনম। না, বিকিনি কিংবা অন্তর্বাসহীন রাতপোশাক নয়। বহুতলের জানালায় পর্দা সরিয়ে গায়ে রোদ মাখতে দেখা গেল পুনমকে। পরনে ঊরু ছেঁড়া জিনস সঙ্গে টি-শার্ট।
টি-শার্টেই চমক। সেটাই যে জাতীয় পতাকা! কাঁধের কাছে গেরুয়া। বুকে সাদা অংশে অশোক চক্র। তার নিচে সবুজ। টি-শার্টের অভিনবত্ব জাহির করে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন ‘নেশা’ অভিনেত্রী।
এদিকে সেই ছবি দেখেই বিতর্কের ঝড়। পোশাক হিসেবে ব্যবহার করা যায় না জাতীয় পতাকা! সেকথা পুনমকে মনে করিয়ে দিতে চাইলেন অনেকেই। মন্তব্য ভেসে এলো, ‘প্রতিবাদ জানাচ্ছি। ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়েছেন কেন? এটা তো অপরাধ!’
কেউ বললেন, ‘সংবিধানের নিয়মভঙ্গ করছেন উনি, ধিক্কার!’ আবার কেউ সতর্ক করে অনুরোধ জানালেন, ছবিটি যেন এখনই ডিলিট করে দেন পুনম, না হলে বিপদে পড়তে পারেন। যদিও তিন ঘণ্টা পার হলেও কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি তারকার।
উল্লেখ্য, ৩১ বছরের আবেদনময়ী এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘দ্য জার্নি অব কারমা’ ছবিতে। গত বছর রিয়েলিটি শো ‘লক আপ’-এ প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। সূত্র: আনন্দবাজার
আমাদের কাগজ//জেডআই






















