বিনোদন ডেস্ক: সব সময়ই আলোচনায় থাকেন উড়ফি। পোশাকের কারণে থানা-পুলিশ পর্যন্ত যেতে হয় তাকে। এছাড়া যৌন হেনস্থা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলে একাধিকবার সিনে ইন্ডাস্ট্রির কালো দিক তুলে ধরেছেন। এবার কথা বলেছেন তার বাবার বিরুদ্ধে।
বাস্তব জীবনেও হেনস্থার শিকার হয়েছেন উরফি। এক সাক্ষাৎকারে উরফি জানান, তিনি নির্যাতনের শিকার। তাও আবার তার বাবার কাছেই। একটা সময় প্রায় দু’বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালান তার বাবা। সে কারণেই মা, দুই বোন থাকার পরও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি।
তিনি বলেন, আমি কখনও আমার পরিবারের সমর্থন পাইনি। বার বার অত্যচারিত হয়েছি। আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। একটা সময় বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।
মা, বোনদের নিয়ে মুম্বাইয়ে ঘর পেতেছেন। বিগ বস ওটিটির ঘর থেকে বেরোনোর পর থেকে শিরোনামে স্থায়ী জায়াগা করে নিয়েছেন তিনি।
আমাদের কাগজ//জেডআই






















