বিনোদন ডেস্ক : রাখি সাওয়ান্ত, সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্ত। কয়েক দিন আগেই মাকে হারিয়েছেন । সেই শোক সামলে উঠতে না উঠতেই এল বড় ধাক্কা। মিডিয়ার সামনে ফের একবার কান্নায় ভেঙে পড়লেন রাখি। জানালেন, তার বিয়ে ভাঙার মুখে। আর এই নিয়ে খুব কষ্টে আছেন তিনি।
জানা যায়, এক বছর প্রেমের সম্পর্কে থাকার পর আদিল খানের সঙ্গে দাম্পত্যজীবন শুরু করেছিলেন রাখি। তাদের বিয়ে হয়ে গিয়েছিল আগেই। তবে সে বিয়ের কথা গোপনই রেখেছিলেন তারা। তা নিয়ে গুঞ্জন উঠলে কেউ প্রকাশ্যে আনেননি। তবে সম্প্রতি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।
কিন্তু আদিল তার সঙ্গে প্রতারণা করেছেন বলে বুধবার অভিযোগ করেন রাখি। জিম থেকে বেরিয়ে এদিন সংবাদমাধ্যমের সামনে হাতজোড় করে অনুরোধ রাখির, দয়া করে আদিলের সাক্ষাৎকার নেবেন না। সংবাদমাধ্যমে এনে তাকে আর সুবিধা পাইয়ে দেবেন না!
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, স্বামী আদিল তার সাথে প্রতারণা করেছেন। রাখির মনে হচ্ছে, আদিল তাকে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরির লোভে ব্যবহার করেছেন। কাঁদতে কাঁদতে রাখিকে বলতে দেখা যায়, তুমি আমাকে মেরে ফেলো না কেন ঈশ্বর! আমার বিয়ে সমস্যাতে…বিয়ে তো কোনো তামাশা নয়। আমার বিবাহিত জীবনে হস্তক্ষেপ করে কী পাবে? অনুগ্রহ করে অনুরোধ করছি আমার বিয়ে নষ্ট করবেন না। আর এইবারও যদি আমার বিবাহিত জীবন খারাপ করো, তাহলে আমি কাউকে ছাড়ব না। দেশের জনতাকে সব বলে দেব। সুত্র – আনন্দবাজার
আমাদের কাগজ/এমটি






















