বিনোদন ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:১৯

সানি লিওনের ফ্যাশন শোর কাছে বিস্ফোরণ

বিনোদন ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইমফলের হাত্তা কাংজেইবুং এলাকায় বলিউড অভিনেত্রী সানি লিওনের ফ্যাশন শো ভেন্যুর কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার, ৪ ফেব্রুয়ারি ইমফলের একটি ফ্যাশন শো অনুষ্ঠানস্থলের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ওই ফ্যাশন শোয় রোববার সানি লিওনের উপস্থিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে অনুষ্ঠানস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরে বিস্ফোরণটি ঘটে। ওই কর্মকর্তা আরও বলেন, বিস্ফোরণটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস নাকি গ্রেনেডের কারণে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

আমাদেরকাগজ/ এইচকে