বিনোদন ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:৫৫

৭ কেজি ওজন কমিয়ে প্রশংসায় ভাসছেন দীঘি

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

বিনোদন ডেস্কঃ প্রার্থনা ফারদিন দীঘি। প্রথমে ক্ষুদে অভিনয় থেকে শুরু করলেও। এখন অবশ্য, ঢাকাই সিনেমায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন  তিনি। তবে তাকে ঘিরে আলোচনারও শেষ নেই। সিনেমা, মিউজিক ভিডিও,বিজ্ঞাপনচিত্র এবং ওটিটি প্ল্যাটফরমে তার কাজ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে সর্বমহলে। ঢালিউডের উঠতি এই অভিনেত্রী এবার শারীরিকভাবে আরও ফিট হয়ে কাজে ফিরেছে।

নিজেকে গড়েছেন নতুন আউট লুকে। নতুনভাবে গড়তে শরীরের ওজন ৭ কেজি কমিয়ে বেশ খোস মেজাজে রয়েছেন দীঘি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সবার সামনে হাজির হয়েছেন দীঘি। মূলত গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এ অভিনেত্রী।তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়ে রোমান্টিক আবহে ক্যামেরাবন্দি হয়েছেন দীঘি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও তানজীব নিজেই করেছেন।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জল রহমান। ফিল্ম ভ্যালি ও এর আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হয়েছে গানটির।

আমাদের কাগজ/এমটি