বিনোদন ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৯

শুটিংয়ে আহত শাকিব

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ‘আগুন’ ছবির শেষ দিনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম পরিচালিত এ ছবির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তিনি আহত হন। 

ইউনিট-সংশ্লিষ্ট সূত্রে খবর, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান।

এরপর শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে যান। দ্রুত তার এক্স-রে করানো হয়।

সংবাদমাধ্যমকে শাকিব বলেন, ‘আমি এখন বাসায় আছি। চিকিৎসক কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। কিছু ওষুধপথ্য দিয়েছেন। দুই দিন পর আবার চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।’

আগামী ঈদে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু।

আমাদের কাগজ/এমটি