বিনোদন ডেস্ক : সামিরা খান মাহি ছোট পর্দায় খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ইতোমধ্যে প্রমাণ করেছেন নিজের অভিনয় ও দক্ষতা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও বেশ জনপ্রিয় তিনি। বর্তমানে নাটক নিয়েই তার সকল ব্যস্ততা। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন মাহি। নাম ‘ওভার ট্রাম্প’। সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস। ওটিটি মাধ্যমে এটি তার প্রথম কাজ। এ সিরিজে মাহির সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
মাহি বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ, উনি তো অনেক বড় মাপের অভিনেতা। কিন্তু চঞ্চল ভাই এত বেশি হেল্পফুল, আমি বুঝতেই পারিনি যে আমি তার সঙ্গে অভিনয় করছি। এ ছাড়া আরও যাদের পেয়েছি সবাই অনেক হেল্পফুল ছিলেন। ভালো একটা টিম ছিল। সবকিছু মিলিয়ে নির্মাতা বাশার ভাই যেটা বানিয়েছে সেটা দুর্দান্ত হয়েছে।
মাহি অভিনীত ওটিটি ‘ওভার ট্রাম্প’ খুব শিগগিরই একটি মাধ্যমে মুক্তি পাবে। এতে মাহি ও চঞ্চল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তারা হলেন আশনা হাবিব ভাবনা, এফএস নাঈম, মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ।
বর্তমানে যে কজন অভিনেত্রী সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তরুণ এই অভিনেত্রী এরই মধ্যে নাটক-টেলিফিল্মে নিজের জাত চিনিয়েছেন।
আমাদেরকাগজ/ এইচকে






















