বিনোদন ডেস্ক: একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। সম্প্রতি শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই অভিনেত্রী। এতে তার দুই হাতের আঙুল ও কবজিতে চোট পেয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা ছবিতে দেখা যায়, ওয়েব সিরিজ ‘সিটাডেল’র একটি অ্যাকশন দৃশ্যে শুটিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে তার দুই হাতের আঙুল ও কবজিতে চোট পেয়েছেন।
সামান্থাকে হাতে গ্লাভস পরে ঘুষি মারার দৃশ্য অভিনয় করতে হয়েছে বলে জানা গেছে। মাত্রই রোগমুক্ত হয়েছেন তিনি। এর মধ্যেই ফের নতুন বিপদে পড়লেন। বিপদ যেন তার পিছু ছাড়ছে না। খবর : হিন্দুস্তান টাইমস।
আমাদেরকাগজ/এইচএম






















