তুষার আহমেদ: দেশের আউটসোর্সিং এবং তথ্যপ্রযুক্তি বিভাগের নাম করা প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের বার্ষিক আনন্দ উৎসবে মঞ্চ মাতালেন ঢাকাই চলচ্চিত্রে নব্বইয়ের দশকে জনপ্রিয় খলনায়ক আশরাফুল হক ডন ও অভিনেতা নীরব। অভিনয়, গান আর হাসি ঠাট্টায় জমিয়ে তুলেছিলেন পিকনিক স্থল। শুধু ডন নয়, আনন্দ উৎসবে অভিনেতা নীরব, ডিজে তিশাসহ বেশ কয়েক গায়ক গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর অদূরে “সী শেল পার্ক ” রেডিসন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের দিনব্যাপী পিকনিকের আয়োজন করা হয়। আনন্দ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিসন গ্রুপের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক। এছাড়া প্রতিষ্ঠানটির শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
অনুষ্ঠানের এক পর্যায় ডন জানান, 'অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে আমার গান পরিবেশন করতে ভালো লাগে। কাজের ফাঁকে যেটুকু সময় পাই বিভিন্ন ব্যান্ডের সাথে গান বাজনা নিয়ে আনন্দ উপভোগ করি। আমার ভক্তদের আনন্দে মাতিয়ে রাখার চেষ্টা করি।
এদিকে রেডিসন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের বার্ষিক আনন্দ উৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় কারওয়ান বাজার শাহ আলীর সামনে থেকে ২টি বিআরটিসি এসি বাস পূর্বাচলের “সী শেল পার্ক ” ও রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওয়ানা দেয়। প্রায় ঘন্টাখানেক পর বাস দু'টি পার্কে পৌছলে রেডিসনের কর্মকর্তা ও কর্মচারী আনন্দে হুই হুলোতে মেতে উঠেন। সকালে পুরুষদের মধ্যে মোরগ লড়াই, বেলুন সংরক্ষণ আর হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া মেয়েদের মধ্য হাঁড়ি ভাঙ্গা, বালিশ খেলা ও চেয়ার খেলার আয়োজন করা হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাইফেল ড্র অনুষ্ঠিত হয়। রাতে দেশে জনপ্রিয় ডিজে তিশা মঞ্চ মাতান। আনন্দ উৎসবের শেষ মুর্হুতে খলনায়ক ডন ও অভিনেতা নীরব বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রেডিসন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের বার্ষিক আনন্দ উৎসবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তার আয়োজন করেন।
আমাদেরকাগজ/ এইচকে






















