নিজস্ব প্রতিবেদন : অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’-এ স্ক্রিন শেয়ার করছেন বঙ্গকন্যা মৌনি। গোল্ড-এর শুটিং সম্পূর্ণ করে এবার অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’-এর প্রমোশনেও দেখা গিয়েছে তাকে।
টেলিভিশনে জনপ্রিয় মুখ মৌনি রয় এবার যে বলিউডেও জায়গা শক্তপোক্ত করতে শুরু করেছেন, তা বেশ স্পষ্ট। এসবের মধ্যেই এবার প্রকাশ্যে এল মৌনির আরও বেশ কিছু ছবি। যেখানে মৌনির রূপ দেখে হাঁ হয়ে গিয়েছেন অনেকেই।
মৌনি ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, সেখানে তাঁকে বেশ ‘হট’ অবতারেই দেখা যাচ্ছে। ওই ছবিতে মৌনি ‘সেক্সি ব্যাক শো’ করছেন বলেই মনে করছেন অনেকে। লাল গাউনে পরে যেভাবে ছবি শেয়ার করেছেন মৌনি, তাতে বি টাউনের অনেকেরই চোখ ছানাবড়া হয়ে গিয়েছে।
তবে শুধু ওই একটি ছবিই নয়, মৌনি আরও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যা দেখে তাঁকে বলিউডের অন্যতম ‘ফ্যাশনিস্তা’ বললেও কোনও অত্যুক্তি হয় না বলেই মনে করছেন অনেকে।
আমাদেরকাগজ/ এইচকে






















