বিনোদন ৯ মার্চ, ২০২৩ ০৬:১৬

আমাকে দিয়ে ‘পাঠান’ তৈরি করুন: জায়েদ খান

বিনোদন ডেস্ক: দেশের নায়কদের নিয়ে পাঠানের মতো ছবি তৈরি করতে প্রযোজক ও সিনেমা প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। দেশের হলে হিন্দি ছবি পাঠান আনার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এ দেশে পাঠান আনার কী প্রয়োজন। তার চেয়ে পাঠান না এনে আমাকে বা আমাদেরকে পাঠানের মতো তৈরি করুন। আমাদের দিয়ে পাঠানের মতো ছবি বানান।’

বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের জায়েদ খান এসব কথা বলেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের এ সাবেক সাধারণত সম্পাদক বলেন, এ দেশে পাঠান সিনেমা আনার কী প্রয়োজন? তার থেকে পাঠান না এনে আমাকে বা আমাদের দিয়ে পাঠানোর মতো সিনেমা নির্মাণ করুন। আমাদের দিয়ে বলিউডের মতো সিনেমা তৈরি করুন।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্মের আগে রিহার্সেলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন জায়েদ।


আমাদেরকাগজ/এইচএম