বিনোদন ১৭ মার্চ, ২০২৩ ০৮:৫১

‘এতটা ভাইরাল হবো বুঝতে পারিনি’

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের মুখে মুখে ছিল চিত্রনায়িকা নিপুণের নাম। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই নায়িকা। সম্প্রতি অনেকটা ওজন কমিয়ে নতুন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। আর সেই বোল্ড লুকের ছবিগুলো লুফে নিয়েছেন নেটিজেনরা। তবে অভিনেত্রী বুঝতে পারেননি, ছবিগুলো এত ভাইরাল হবে।

ছবির প্রসঙ্গে নিপুণ বলেন, ‘মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। নিজের কাছে দেখতে ভালো লাগছিল বলেই ছবি দুটি পোস্ট দিয়েছি। ‘কলকাতায় একটি সিনেমার স্ক্রিন টেস্ট দিয়েছি। ক্যারেক্টার অনুযায়ী এই শুট করেছিলাম। তবে সিনেমাটি নিয়ে এখনই বলতে পারব না, নিষেধ আছে। আপাতত সারপ্রাইজ হিসেবে থাকুক। কিছুদিন পর সবাইকে জানাবো।

নেটিজেনরা নায়িকার এমন ছবি দেখে মন্তব্যের ঘরে বিভিন্ন ধরনের কথা বলছেন। এই ছবি নিয়ে চিত্রনায়ক ওমর সানীর মন্তব্য ছিল চোখে পড়ার মতো। তিনি লিখেছেন, ‘বুঝলাম না।’ ওমর সানী কী বোঝেননি, সেটা নিয়েও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের অনেকেই প্রশংসাও করছেন। 

অভিনেত্রীর আরও বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন ঘিরে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে। এখন আর এসব ছোটখাটো সমালোচনা পাত্তা দেই না।’

গত ১৪ মার্চ রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডির প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করেন নিপুণ। একই সময়ে তোলা দুটি ছবিতেই নজর কেড়েছেন তিনি। তবে নিপুণকে এমন রূপে দেখে নেটিজেনদের অনেকেই রীতিমতো ধাক্কা খেয়েছেন। নিপুণের সহকর্মীরাও মন্তব্যের ঘরে বিস্ময় প্রকাশ করেছেন।

আমাদেরকাগজ/ এইচকে