সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, প্রতিদিনই তিনি তার বাড়ির পরিচারকদের পা ছুঁয়ে সালাম করেন।
এমনিতেই তার সহজাত স্বভাবের কারণে ভীষণ জনপ্রিয় অভিনেত্রী। এ বার পরিচারকের পা ছুঁয়ে সালামের কথা শুনে সবাই আপ্লুত অভিনেত্রীর ব্যবহারে। আসলে রশ্মিকা জানান, তিনি কোনও রকম শ্রেণিগত বিভাজনে বিশ্বাসী নন। অভিনেত্রীর কথায়, ‘‘জীবনে ছোট ছোট জিনিসগুলো আমার কাছে গুরুত্ব পায়। সকালে উঠে তাই আমার পোষ্যদের সঙ্গে সময় কাটাই। নিজের বন্ধুদের সঙ্গে দেখা করি।’’ আসলে জীবনটা এ ভাবেই কাটাতে চান রাশমিকা।
তবে শোনা যাচ্ছে, এখন যা পারিশ্রমিক পান তা দিয়ে বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রাশমিকাকে শেষ দেখা গিয়েছে। দক্ষিণী তারকা অল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ২’-এর কাজে এখন ব্যস্ত তিনি।






















