আমাদের কাগজ ডেস্কঃ বহুল আলোচিত ভিডিও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।
শনিবার (১ এপ্রিল) বিকেলের দিকে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। ডিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে তিনি কী উদ্দেশ্যে ডিবিতে গেছেন, তা এখনো জানা সম্ভব হয়নি।
এর আগে গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে হিরো আলম গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
এরও আগে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে গড়েছিলেন সোনার দোকান। সেই দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে ছুটে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকেই।
আমাদের কাগজ/এমটি






















