বিনোদন ডেস্ক: ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়লেন বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল দেবগনের মেয়ে নাইসা দেবগন। আয়োজনে অংশ নেয়ার কিছু মুহূর্ত ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। যা রীতিমত ভাইরাল হয়েছে।
আম্বানি পরিবারের অনুষ্ঠানে হাজির হয়েই দ্যুতি ছড়ালেন স্টারকিড নাইসা। মাত্র ১৯ বছর বয়সে তারকাকন্যা হিসেবে খ্যাতিও পেয়েছেন সোশ্যালে। অনুষ্ঠানে মেয়ের সঙ্গে তোলা নিজেদের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী কাজল। ফ্যাশন ডিজাইনার আবু জনি সন্দিপ খোসলার ডিজাইনে জমকালো গাউনে হাজির হয়েছিলেন নাইসা।
বলি নায়িকা মেয়ের ছবি পোস্ট করতেই নজর কাড়ে সবার। নেটিজেন থেকে তারকা সবাই প্রশংসা করেছেন। কেউ কেউ মা-মেয়েকে একসঙ্গে দেখে মুগ্ধতাও প্রকাশ করেছেন।
আমাদেরকাগজ/এইচএম






















