আমাদের কাগজ ডেস্কঃ হলিউডে জায়গা করে নেওয়া ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমবার মেয়ে মালতীকে নিয়ে নিজের জন্মভূমি দেখাতে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। আর এ কারণে বেশ কয়েকদিন ধরে শিরোনামেও রয়েছেন তিনি।
দিন কয়েক আগেই কথা। বোন পরিনীতির বিয়ে ঘিরেও ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। তবে এর মধ্যেই দেশে ফিরেই কটাক্ষের শিকার হলেন প্রিয়াঙ্কা।
জানা যায়, গণেশ মূর্তির সামনে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে বেশকিছু ছবিও তুলেছেন তিনি। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী । এর আগে, মেয়েকে নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে যান লাস্যময়ী এই অভিনেত্রী। সেই সঙ্গে নিজের আসন্ন ওয়েব সিরিজ সিটাডেলের প্রচারণাও করেন তিনি। তবে চোখ এবং নেটিজেনদের বিতর্ক থেকে রক্ষা পাননি তিনি।
ছবিগুলো পোস্ট করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, ‘এমএম-এর (মালতী মেরি) প্রথম ভারত ভ্রমণ সিদ্ধিবিনায়কের আশীর্বাদে নিয়ে সম্পন্ন হলো।’
সেই ছবি দেখে যেমন মালতীর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া, সেই সঙ্গে কড়া মন্তব্যও করেন প্রিয়াঙ্কার। নেতিবাচক মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টস বক্সে।
একজন লিখেছেন, ঈশ্বরের সামনে গিয়েও ক্যামেরায় পোজ দিচ্ছেন! আরেকজন লেখেন, প্রিয়াঙ্কা আসলে সবটাই লোক দেখিয়েই করতে পছন্দ করে।
আমাদের কাগজ/এমটি






















