বিনোদন ১২ এপ্রিল, ২০২৩ ০৫:২৯

ফারিয়াকে এবার নোরার সঙ্গে তুলনা!

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ে যতটা না দক্ষ তার চেয়ে সচেতন তিনি বেশি ফ্যাশনে। তিনি সব সময় সাধারণত পোশাকের ক্ষেত্রে বলিউডকে অনুসরণ করেন। যদিও এতে করে নেটদুনিয়ায় ট্রলের শিকার হন এ নায়িকা। এই যেমন ফারিয়া তার প্রকাশিতব্য ‘বুঝি না তো তাই’ গানের মিউজিক ভিডিওর একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। খোলামেলা পোশাকেই দেখা যাচ্ছে তাকে, যেমনটা বলিউডের নায়িকাদের দেখা যায়।

ফারিয়ার এই ছবির নিচে নেটিজেনরা নানারকম ব্যাঙ্গাত্মক কথা লিখছেন। বেশির ভাগের মতে, তিনি নোরা ফাতেহিকে নকল করেছেন। তেমন একজন লিখেছেন, নুসরাত ফারিয়া গরিবের নোরা ফাতেহি।

তাকে তো কেউ কেউ উরফি জাভেদের সঙ্গে তুলনা করছেন। এ রকম অনেক নেতিবাচক মন্তব্যে ভরে গেছে মন্তব্যের ঘর। অবশ্য এ বিষয়ে নুসরাত ফারিয়া কোনো মন্তব্য করেননি। বরং তিনি তার মতো করেই এগিয়ে যাচ্ছেন নিজ গতিতে।


আমাদেরকাগজ/ এইচকে