বিনোদন ২৫ এপ্রিল, ২০২৩ ০৬:৫৩

‘জ্বীন’ দেখতে দর্শকের রুচি পরিবর্তন করতে বললেন পূজা!

বিনোদন ডেস্ক : এবার “রুচির দুর্ভিক্ষ” নিয়ে কথা বললেন ঢাকাই শোবিজের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এই ঈদে মুক্তি পেয়েছে পূজার অভিনীত সিনেমা “জ্বীন”। নিজের এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন পূজা।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পূজা বলেন, “নিজেদের রুচির পরিবর্তন করতে হবে। এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে। তারা একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তাহলে আমাদের চেঞ্জ আসবে না। এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন মার মার-কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।

পূজা চেরি বলেছিলেন, “ছবিটির নাম থেকেই স্পষ্ট এটি আলাদা কনসেপ্টের গল্প। দর্শকরা যার রেশ দেখতে পেয়েছেন আমাদের মোশন পোস্টার থেকে। এটি দেখে আমি নিজেও ভড়কে গিয়েছি। আশা করছি ভালো এবং নতুন কিছু হবে।

ভৌতিক ধাঁচের “জ্বীন” সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও চিত্রনায়িকা পূজা চেরি। এছাড়া, দেখা যাবে রোশান-মুন জুটিকেও।

সিনেমাটির পরিচালক নাদের চৌধুরী বলেছিলেন, “ইসলাম ধর্মে যে জ্বিন-পরীর সম্পর্কে বলা আছে সেটিই মূলত উঠে আসবে এর গল্পে। ছবিটি তৈরি হয়েছে গ্রামীণ আবহে, যেখানে জ্বিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরা হবে। এই ধরনের ছবি আমাদের এখানে আর হয়নি।

আমাদেরকাগজ / এইচকে