বিনোদন ৫ মে, ২০২৩ ১২:৩৪

নিজের মাকে মেরে হাসপাতালে পাঠিয়েছিলেন নোবেল: সালসাবিল 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: একে একে বেরিয়ে আসছে সারেগামাপা বাংলাখ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের যত অজানা সব তথ্য। ইতোমধ্যে ডিভোর্স দেওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। এবার নিজের স্বামী সম্পর্কে বিস্ফোরকমূলক তথ্য দিলেন সালসাবিল। জানালেন, এর আগে একবার নিজের মাকে মেরে হাসপাতালে পাঠিয়েছিলেন নোবেল।

নোবেলের সাবেক এ স্ত্রী সালসাবিল মাহমুদ জানান, শুধু আমিই না। তার পরিবার পর্যন্ত তাকে শোধরানোর চেষ্টা করেছে।

তিনি বলেন, সে সবাইকে মারধর করত। তার মা-বাবা পর্যন্ত মার খেয়েছে তার হাতে। রাজধানীর নিকেতনের বাসায় থাকতে নিজ মাকে মেরে এমন অবস্থা করেছিল যে, অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিতে হয়েছিল।

সালসাবিল বলেন, আসলে যিনি মাদক নেন, তাকে আগে সিদ্ধান্ত নিতে হয়— আমি মাদক ছাড়ব কিনা। যদি সে মাদক ছাড়তে চায়, তবেই সেটি সম্ভব।

তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে নোবেলের সম্পর্ক ভালো না। তাদের বিয়ের সময় ভালো ছিল। কিন্তু যখন সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং সবাইকে মারধর শুরু করে, সেই সময় থেকে খারাপ হয়ে যায় বলেও জানান সালসাবিল।এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৩ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে নোবেলকে চূড়ান্তভাবে ডিভোর্স দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সালসাবিল। সেখানে তিনি জানান, মাদক না ছাড়ার জন্য তিনি ডিভোর্স দিয়েছেন নোভেলকে। 

আমাদের কাগজ/এমটি