বিনোদন ডেস্ক: ভারতের নিয়মিত অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তামিল তেলেগু থেকে হিন্দি সিনেমা সবখানেই সফল ইলিয়ানা। হিন্দি সিনেমা ‘বরফি’তে অভিনয় করা বাঙালি এ কন্যা সম্প্রতি মা হতে চলেছেন। আর তারই প্রমাণ মিলল ইনস্টাগ্রামে।
সুন্দরী এই অভিনেত্রী বেবি বাম্পে ধরা দিলেন ইনস্টাগ্রামে। সোশ্যাল এ সাইডটিতে নিজেই জানিয়েছেন খুশির এ বার্তা। প্রথম সন্তানের আগমনের খবর জানাতে দুটি ছবি পোস্ট করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন ইলিয়ানা। সাদা-কালো ভিডিওয় অভিনেত্রীর হাতে কফির কাপ। ভিডিওয় লেখা, ‘লাইফ লেটলি’ পাশে বাজছে, ‘আ বিউটিফুল মর্নিং’ গান। মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি তা স্পষ্টই ধরা পড়েছিল ওই ভিডিওতে।
তবে একদিন যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার অস্বস্তিকর দিকটা তুলে ধরলেন ইলিয়ানা। ছাই রাঙা কম্বল গায়ে সাদা বিছানায় শুয়ে রয়েছেন হবু মা। ক্যাপশনে লিখেছেন, ‘যখন তুমি ঘুমাতে চাও তোমার সন্তান পেটের মধ্যে ডান্স পার্টি শুরু করে’। পরে লেখেন, ‘অবশেষে আমরা একটু ঘুমিয়েছি’। পেটের ভেতর বেড়ে উঠছে আরও একটা জীবন, সেই অনুভূতি প্রতি মুহূর্তে উপভোগ করছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা থেকে জানা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মালদ্বীপে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। যা জুটির প্রেমের জল্পনাকে উসকে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা।
তার আগে দীর্ঘদিন অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়, গোপনে বিয়েও করেছিলেন দুজনে। তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। পথ আলাদা হয় দুজনের। এরপর গত বছর ইলিয়ানার লাভ লাইফ নিয়ে নতুন তথ্য সামনে আসে।
আমাদেরকাগজ/এইচএম






















