বিনোদন ১৭ মে, ২০২৩ ০৯:৩৭

‘নিজেকে নিজেই ডায়মন্ড ইয়াররিং গিফট করলেন কৌশানি’

বিনোদন প্রতিবেদক : পশ্চিমবঙ্গের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। বুধবার, ১৭ মে অভিনেত্রীর ৩০তম জন্মদিন। আর এই উপলক্ষে নিজেকে নিজেই ডায়মন্ড ইয়াররিং গিফট করেছেন তিনি। সেই সঙ্গে এক দিন আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু করেছেন কৌশানি।

মঙ্গলবার, ১৬ মে সকালে জন্মদিন উপলক্ষে দক্ষিণেশ্বরের মন্দিরে পূজা দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত।

কৌশানি বলেন, ‘মন্দিরে পূজার দেওয়ার পর খাওয়াদাওয়া করি। এ ছাড়া এদিন সেখানে কয়েক’শ মানুষের খাবারের আয়োজনও করেছিলাম। গরমের কথা মাথায় রেখে খিচুড়ি, লাবড়ার তরকারি, আমের চাটনি, আর ঠান্ডা পানির বোতল মেন্যুতে রেখেছিলাম। আসলে পুরো পশ্চিমবঙ্গের মানুষকে তো খাওয়ানো সম্ভব নয়, তাই যেখানে সেলিব্রেট করি, আমি সেখানেই সবার জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘প্রত্যেকবার আমি নিজেই নিজেকে উপহার দেই। গেল বছরের জন্মদিনে নিজেকে ব্যাগ দিয়েছিলাম। এবার হীরের দুল কিনেছি নিজের জন্য। এ ছাড়া বাবা আমাকে একটি হীরের আংটি দিয়েছেন, সেটা যদিও বানাতে দেওয়া আছে। আর বনির উপহার এখনও সারপ্রাইজ, ওটা পরেই জানতে পারবো। সেই সঙ্গে আমার কিছু কাছের বন্ধুবান্ধবও উপহার পাঠিয়েছেন। ’

এ ছাড়া প্রত্যেক জন্মদিনেই তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে দেখা করেন বলেও জানান কৌশানি। আর এবার সেটা বাড়িতেই করবো।

আমাদেরকাগজ / এইচকে