বিনোদন ১৯ মে, ২০২৩ ০৮:৩৫

আইসল্যান্ডে চুটিয়ে রোমান্সে অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন ইতোমধ্যে সম্পর্কের এক যুগ পেরিয়ে গেলেও গাঁটছড়া বাঁধেননি। তবে মাঝেমধ্যেই রোমাঞ্চকর মুহূর্তে ধরা দেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এবার আইসল্যান্ডে চুটিয়ে রোমান্সে মেতেছেন এই তারকা জুটি। দুজনেই ঘুরতে ভীষণ পছন্দ করেন। তাই অবসর সময় কাটাতে আইসল্যান্ডে গেছেন তারা।

জানা গেছে, চারিদিকে পাহাড়ে ঘেরা এই আইল্যান্ডে প্রতিদিন ৫০০ জন পর্যটকের প্রবেশের অনুমতি রয়েছে। ব্লু লেগুনের উষ্ণ পানিতে রয়েছে প্রচুর পরিমাণে সালফার ও সিলিকা। এর তাপমাত্রা থাকে ৩৭-৩৯ ডিগ্রি সেললিয়াস।

আইসল্যান্ডে এই জায়গাটা পর্যটকদের বেশ পছন্দ। আইসল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকদের অনেকেই নাকি এই স্পাতে যান। তেমনি এবার সেখানে পৌঁছে গেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।


আমাদেরকাগজ / এইচকে