বিনোদন ২২ মে, ২০২৩ ১০:১১

তাহলে কি 'করণ জোহরের' হাত ধরে বলিউডে আসতে চলেছে সাইফপুত্র !

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউডে না রয়েছে নামীদামী এক ঝাঁক স্টার কিড। বলিউড পাড়ায় তারা বাবা-মায়ের পথ অনুসরণ করে নাম লেখিয়েছেন অভিনয় জগতে। এদের মধ্যে আবার কেউবা বেছে নিয়েছেন ভিন্ন পেশা। তবে সম্প্রতি জানা গিয়েছে, সাইফ আলী খানের ছেলে তার বাবার চলা পথেই হাঁটবে এবার। শিগগিরই অভিনয়ে আসতে চলেছেন তিনি। পা রাখছেন চলেছে অভিনয় জগতে। দেখা মিলবে বলিউডে। 

জানা যায়, দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল বাবার পেশাকেই বেছে নেবেন তিনি। অবশেষে বলিউডে ভাইয়ের অভিষেকের খবর দিলেন ইব্রাহিমের বড় বোন সারা আলী খান। 'কান চলচ্চিত্র' উৎসবে গিয়ে অভিনেত্রী বলেন, ইব্রাহিম ওর প্রথম সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না।

তিনি বলেন, আমার মনটা পুরো আমার মায়ের মতো। এটা আমি বুঝতে পারি যখন ইব্রাহিম বাড়ি ফেরে। সে স্কুল থেকেই হোক বা শুটিং থেকে। মা যেভাবে ইব্রাহিমকে দেখেন, আমিও ওর সঙ্গে প্রায় একই রকম ভাবে ব্যবহার করি। জানা গেছে, করণ জোহরের প্রযোজনার একটি সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সাইফপুত্র। সিনেমাটির নাম ‘সরজমিন’। এটি নির্মাণের দায়িত্বে রয়েছেন বোমান ইরানির পুত্র কায়োজ ইরানি। সূত্র : আনন্দবাজার

উল্লেখ্য, এর আগে বলিউডে পা রেখেছেন, বলিউডের নায়ক আমির খানের ছেলে জুনায়েদ খান। অক্ষয় কুমার ও টুইংকেল খান্নার ছেলে আরভ খান। আরিয়ান খান, শাহারুখ পুত্র। যারা সবাই স্টার কিড নামেই জানে বলিউডে 

আমাদের কাগজ/এমটি