বিনোদন ১ অক্টোবর, ২০১৯ ০৩:১০

একের পর এক স্বীকৃতি পাচ্ছেন নায়িকা সাদিয়া আফরিন

বিনোদন ডেস্ক ।। 

দীর্ঘদিন ধরে অভিনয় করে দর্শকের মন জয় করা নায়িকা সাদিয়া আফরিন পাচ্ছেন একের পর এক স্বীকৃতি।

দেশের কল্যানে সত্যের সন্ধানে সাপ্তাহিক পাঠক সংবাদ গুণীজন সম্মাননা ২০১৯ গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক পত্রিকার তৃতীয় বর্ষপূর্তিতে নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ শিক্ষা, সাংবাদিকতা,সমাজসেবা, চিকিৎসা, সাহিত্যিক, সাংস্কৃতি ও তারকা শিল্পীদের সম্মাননা পদক প্রদান করা হয়। সেখানে অভিনয়ে বিশেষ অবদানের জন্য সাদিয়া আফরিনকে সন্মাননা প্রদান করা হয়।

এর আগে রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘স্টার প্লাস কমিউনিকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০১৯’। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছিলেন মডেল-অভিনেত্রী সাদিয়া আফরিন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা আব্দুল কাদের। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টার প্লাস কমিউনিকেশনের উপদেষ্টা শেখ নজরুল ইসলাম।

এ প্রসঙ্গে মডেল-অভিনেত্রী সাদিয়া আফরিন বলেন, ‘প্রতিটি সম্মাননা ই কাজের ক্ষেত্রকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। নতুন উৎসাহ ও উদ্দীপনায় ভালো কাজের অনুপ্রেরণা পাই। প্রতিটি ক্ষেত্রে এত গুণীজনের মধ্যে আমিও  সম্মানিত হয়ে খুব ভালো লাগছে ।’