বিনোদন ৩০ মে, ২০২৩ ০৫:০৮

২১ বছরের বড়

রাজনীতিবিদকে বিয়ের কারণ জানালেন অভিনেত্রী স্নেহাল

বিনোদন ডেস্ক : হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী স্নেহাল রায় ২১ বছরের বড় উত্তরপ্রদেশের প্রভাবশালী রাজনীতিবিদ মাধবেন্দ্র কুমারের সঙ্গে গোপনে বিয়ে করেছেন। দশ বছর আগেই বিয়ে করেন এই দম্পতি। 

বিয়ের খবর দীর্ঘ দশ বছর গোপন রাখার কারণ জানিয়ে স্নেহাল রায় বলেন, ‘তারকাদের বিবাহিত জীবন প্রকাশ্যে না আনলেও চলে। তবুও বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেব। আমার কাছে মনে হয়েছে এখনই এ খবর সবাইকে জানানোর উপযুক্ত সময়।’

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, স্নেহাল যখন বিয়ে করেন তখন তার বয়স ছিল ২৩ বছর। স্বামী-সংসার নিয়ে খুবই খুশি এই অভিনেত্রী। তার ভাষায়— ‘আমি খুবই আনন্দিত। আমার বরের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’

২৮ মে ছিল স্নেহাল ও মাধবেন্দ্রর দশম বিবাহবার্ষিকী। ১০ বছর ধরে বিয়ে করলেও তৃতীয়বার একসঙ্গে দিনটি উদযাপন করেছেন তারা। ব্যস্ততার কারণে একসঙ্গে দিনটি উদযাপন করতে পারেননি তারা।

‘ইশক কা রং সাফেদ’, ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘পারফেক্ট পতি’, ‘ভিশ’-এর মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন স্নেহাল রায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


আমাদেরকাগজ / এইচকে