বিনোদন ১০ জুন, ২০২৩ ১১:১৮

৭৫ লাখ টাকা প্রতারণার মামলা করেন টাইগার শ্রফের মা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: এ নিয়ে দ্বিতীয়বারের মত প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন বলিউড অভিনেত্রী-প্রযোজক আয়েশা শ্রফ। তবে এবারের টাকার পরিমান ৭৫ লাখ। এর আগেও ৮ বছর আগে এমন এক অভিযোগে মামলা করেছিলেন তিনি। জানা যায়, মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় এ মামলা দায়ের করেন অভিনেতা টাইগার শ্রফের মা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৫৮ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ টাকার বেশি) প্রতারণার অভিযোগে অ্যালন ফার্নান্ডেজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ। ভারতীয় সংবিধানের ৪২০, ৪০৮, ৪৬৫, ৪৬৭ এবং ৪৬৮ ধারায় মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় মামলাটি করেছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি থানা পুলিশ।

সেবারে ৪ কোটি রুপি প্রতারণার অভিযোগে অভিনেতা শাহিল খানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন তিনি।

১৯৮৩ সালে ‘তেরি বাহো মে’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন মণীষ বহেল। ১৯৮৭ সালে জ্যাকি শ্রফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আয়েশা। ২০০০ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

আমাদেরকাগজ/এমটি