বিনোদন ১৪ জুন, ২০২৩ ০৮:৩৬

লাইভে এসে আত্মহত্যার চেষ্টা অভিনেতার

বিনোদন ডেস্ক : প্রেমিকার সঙ্গে ঝামেলার জেরে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করলেন ভারতীয় কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও। ফেসবুকে লাইভে এসে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। যদিও তখনই পুলিশে খবর দেন অভিনেতার বন্ধুরা। পুলিশ এসে উদ্ধার করে অভিনেতাকে।

তীর্থানন্দ ভিডিওতে অভিযোগ করেছেন, ‘আমি ওই নারীকে গত বছরের অক্টোবর মাস থেকে চিনি। তার দুই মেয়ে রয়েছে। আমরা লিভ-ইন-এ থাকতাম। ওই নারীর জন্য আমার ৩-৪ লাখ রুপি ঋণ হয়ে আছে। কিছুদিন পর আমি জানতে পারি এ নারী যৌনকর্মী। আমি ওর থেকে মুক্তি চাই। তখন ও আমার বিরুদ্ধে মুম্বাইয়ের এক থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তারপর ফোন করে রীতিমতো আমায় হুমকি দিতে থাকে। আমি নিজের বাড়ি ছাড়তে বাধ্য হই। রাস্তায় শুতে হয়। সেই কারণেই আমি আত্মহত্যা করতে চাই।’

ঘটনাটি বলার তীর্থানন্দ সময়, তিনি একটি কীটনাশকের বোতল নেন এবং একটি গ্লাসে তরল পদার্থ ঢেলে খেয়ে নেন এবং লাইভেই তিনি নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন।

তীর্থানন্দ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নানা পাটেকর হিসেবে সুপরিচিত। সোশ্যাল প্ল্যাটফর্মেও তার অফিসিয়াল নাম জুনিয়র নানা পাটেকর। ‘দ্য কপিল শর্মা’ শোতেও অনেকবার তাকে নানা পাটেকরের অভিনয় করতে দেখা গিয়েছে। জানুয়ারি মাসে অভিষেক বচ্চনের সঙ্গে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। ফেব্রুয়ারিতে তিনি ‘ওয়াঘলে কি দুনিয়াতে’ দুটি পর্বের জন্যও কাজ করেছিলেন। মার্চ মাস থেকে তীর্থানন্দের হাতে আর কাজ নেই। তীর্থানন্দের বন্ধুদের দাবি ইদানিং মদ্যপানের নেশাও বেড়ে গিয়েছে তার।

এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তীর্থানন্দ। সে সময় প্রতিবেশীরা তাকে বাঁচিয়েছিলেন। দুই বছর আগেও ২০২১ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় তীর্থানন্দ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার জীবন রক্ষা পায়। সেই সময় করোনার কারণে কাজ না পেয়ে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। তাই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। 

যদিও তীর্থানন্দের বিরুদ্ধেও ভাইন্দর পুলিশে অভিযোগ দায়ের করেন ওই নারী। কী কারণে অভিযোগ করেন তা অবশ্য জানা যায়নি। কমেডি সার্কাস কে আজুবে’তে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সঙ্গে তীর্থানন্দ রাওকে দেখা গিয়েছিল।


আমাদেরকাগজ / এইচকে