বয়সে ছোট অভিনেত্রীকে চুমু দিয়ে তোপের মুখে নওয়াজুদ্দিন
বিনোদন ডেস্ক : পর্দায় অনেক নায়িকার সঙ্গেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। সাহসী চরিত্র করতেও ভয় পান না তিনি। এবার পর্দায় ২৫ বছরের ছোট অভনীত কাউরকে চুম্বন করলেন তিনি। তবে পর্দায় তার এই কীর্তি মোটেই খোলা মনে মেনে নিতে পারছেন না অনেকেই।
অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ছবি ‘টিকু ওয়েডস শেরু’তে নায়ক-নায়িকার ভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও অবনীত কাউর। কয়েক মিনিটের একটি ট্রেলারে দেখা গেছে ২১ বছর বয়সি নায়িকাকে জাপটে ধরে চুম্বন করছেন প্রায় বাবার বয়সি নওয়াজ। আর এই দৃশ্যেই চটেছেন নেটিজেনদের একাংশ।
তবে নেটিজেনদের আপত্তিকে আমল দিতে নারাজ অভিনেতা। তার কথায়, রোম্যান্সের জন্য বয়স কখনও কোনো বাধা নয়। ৪০ বছর বয়সে শাহরুখ খানও রোম্যান্স করেন পর্দায়।
টিকু ওয়েডস শেরু’ ছবিতে একজন জুনিয়র আর্টিস্টের ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। ব্যক্তিগত জীবনের ডামাডোল অনেকটাই কাটিয়ে উঠেছেন অভিনেতা। এই মুহূর্তে তার প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকিকে দেখা যাচ্ছে বিগবস ওটিটি-টু’র ঘরে।
আমাদেরকাগজ / এইচকে