বিনোদন ২০ জুন, ২০২৩ ০৬:৪৬

সাদা চুল-দাড়িতে নতুন লুকে ভাইরাল শাকিব!

বিনোদন ডেস্ক : ‘আছি তোমারই অপেক্ষায় . . .’-এমন ক্যাপশন দিয়ে নিজের ফেসবুক পেজে নতুন একটি পোষ্ট শেয়ার করলেন বাংলা চলচ্চিত্রের সুপার স্টার নায়ক শাকিব খান। সঙ্গে জুড়ে দিলেন ‘প্রিয়তমা’ সিনেমার নতুন পোস্টার।

আর পোস্টারে দেখা যায়, বৃদ্ধ ব্যক্তিকে যিনি সাদা পাঞ্জাবি ও পাজামা পরে বিমর্ষ হয়ে বসে আছেন। চুলের সঙ্গে পাক ধরেছে দাঁড়িতেও। ছবি দেখে চেনার উপায় নেই যে, এটা শাকিব খান!

এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি শাকিবকে। তার আসন্ন সিনেমার জন্য সদ্য নতুনরূপে দেখা দিলেন এ নায়ক। কেউ মন্তব্য করেছেন, ‘অসাধারণ’ লিখে আবার কেউ লিখেছেন ‘ওএমজি! হোয়াট অ্যা সারপ্রাইজ!’

এর আগে চোখে সানগ্লাস আর মুখে স্কার্ফ জড়িয়ে রাফ অ্যান্ড টাফ লুকে ৩০ সেকেন্ডের এক টিজার নিয়ে হাজির হয়েছিলেন, যা রীতিমত চমকে দিয়েছে সবাইকে।

সিনেমাটিতে শাকিবের সঙ্গে প্রথমবারের মত জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল।

ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

আমাদেরকাগজ / এইচকে