বিনোদন ৩ জুলাই, ২০২৩ ০৬:১০

প্রেম নিয়ে যা বললেন তমা মির্জা

বিনোদন প্রতিবেদক : বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। ইতোমধ্যে সিনেমাটি বেশ সাড়া ফেলেছে।

তমা মির্জা বলেন, আলহামদুলিল্লাহ। আমার দর্শকদের কাছে থেকে সিনেমাটি দিয়ে বেশ সাড়া পেয়েছি। সিনেমাটি নিয়ে সবার প্রশংসায় সত্যিই আমি অভিভূত। আমরা জানতাম, পুরো টিম মিলে একটা ভালো সিনেমা বানাতে পেরেছি। বিশেষ করে নিশো ভাইয়ের অভিষেক এ সিনেমা দিয়ে, অন্যদিকে রায়হান রাফি একজন পরীক্ষিত নির্মাতা, খুব ভালো একজন নির্মাতা। পুরো টিমটি-ই ছিল খুব গোছানো। আমরা সবাই মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য। আমাদের সেই টেষ্টা স্বার্থক হয়েছে।

তমা মির্জা আরও বলেন, নিশো ভাইয়ের সঙ্গে কাজের ভালো অভিজ্ঞতা হওয়াটা খুবই স্বাভাবিক। তার মতো একজন অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতার সঙ্গে আমার চলচ্চিত্রে কাজ করা, সত্যিই ভাগ্যের ব্যাপার। তিনি এই সিনেমায় আমার সঙ্গে কাজ করতে রাজি হওয়ায় তার কাছে কৃতজ্ঞ।

আমাদেরকাগজ / এইচকে