বাংলাদেশ থেকে ‘ইনশাল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ বলা শিখেছেন ইধিকা
বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল ‘প্রিয়তমা’ ছবি দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন। কাজ শেষে চলেও গেছন নিজের দেশে। কিন্তু ভালোবেসে সঙ্গে নিয়ে গেছেন ‘ইনশাল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ শব্দ দুটি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পর্দার ইতি।
ইধিকা পাল বলেন, কোনো কিছু ভালো হলে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ বলেন এবং কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন। তাদের এই আচরণ এখন অভিনেত্রীরও অভ্যাসে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘বাংলদেশের মানুষের একটা ব্যাপার আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে ইনশাল্লাহ। সমস্ত কিছু ভালো হলে বলে ইনশাল্লাহ। ওইটা আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে কোনোকিছু ভালো হলে আমিও বলে দেই ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে বিসমিল্লাহ। এই দুটি শব্দ আমি নিজের শব্দভাণ্ডারে রেখে দিয়েছি’
‘পিলু’ ও ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা পাল। সিরিয়ালপ্রেমীদের মন জয় করেছেন তিনি। প্রি‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে নাম লিখিয়েছেন তিনি। এতে তাকে দেখা গেছে ইতি চরিত্রে। সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।
আমাদেরকাগজ / এইচকে