বিনোদন ২৩ জুলাই, ২০২৩ ০৪:৫৭

আমিরের তৃতীয় বিয়ে, বাবাকে নিয়ে যা বললেন মেয়ে ইরা

বিনোদন ডেস্ক : দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে ডিভোর্সের পর একাধিকবার বলিউডের জনপ্রিয় তারকা আমির খানের বিয়ের গুঞ্জন শোনা গেছে। অনেকেরই ধারণা, ফাতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন এই অভিনেতা। এর মধ্যেই বাবার প্রশংসা করে সাক্ষাতকার দিয়েছেন আমির কন্যা ইরা খান। 

আমির খান ও রিনা দত্তের সন্তান ইরা। সম্প্রতি মানসিক স্বাস্থ্য নিয়ে অগস্তু ফাউন্ডেশনের উদ্বোধন করেছেন আমির কন্যা। এই প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসাবে রয়েছেন ইরার বাবা আমির ও মা রিনা দত্ত।

তারকা কন্যা হওয়ার প্রতিক্রিয়া নিয়ে ইরা জানান, বাবা অনেক ভালো কাজ করেছেন। তাই মানুষ আমাকেও অন্ধভাবে বিশ্বাস করে ফেলেন। আমি যদি সামান্যতম ভুলও করে ফেলি তবে তা প্রথমে আমার মুখ ভার করে দেয়। তারপর আমার বাবার। 

ফিটনেস কোচ নুপুর শিখরের সঙ্গে দুবছর প্রেমের পর গত বছর বাগদান সারেন ইরা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের দুই সাবেক স্ত্রী।  

ইরা অভিনয় নয়, পর্দার পেছনেই কাজ করতে আগ্রহী। বেশ কয়কে বছর আগেই একটি নাটক পরিচালনা করেছেন তিনি। অভিনেত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই তার।

এদিকে আমির লাল সিং চাড্ডা ফ্লপ করার পর কাজ থেকে বিরতি নিয়েছেন। ৩০০ কোটি বাজেটের ছবিটি বিশ্বব্যপী মাত্র ১২৯.৬৪ কোটি আয় করে। ছবিটি পরে নেটফ্লিক্সে মুক্তি পায়। তবে রাজকুমার হিরানির ছবি দিয়ে আমির পর্দায় ফিরবেন বলে শোনা যাচ্ছে।

আমাদেরকাগজ / এইচকে