বিনোদন ২৬ জুলাই, ২০২৩ ০৯:৩১

পুরুষ মাত্রই লালসা আছে: অক্ষয়

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার একটু মজা করে কথা বলতে ভালোবাসেন। বিষয়টি বি-টাউনের অনেকের জানা। তবে একবার মুখ ফসকে বেফাঁস বেরিয়ে এসেছিল এ তারকার। তিনি বলেছিলেন, এমন কোনও পুরুষ হয় না, যার মধ্যে যৌন লালসা নেই। এরপরই তার সমালোচনায় মুখর হয়েছিল সবাই।

ভারতীয় সংবাদমাধ্যমের নিকট অক্ষয় একবার বলেছিলেন, ‘এমন কোনও পুরুষ হয় না, যার মধ্যে যৌন লালসা নেই। তার ভাবনা বিপথে চালিত হতে বাধ্য। এক পুরুষের ডিএনএ এই সমীকরণে তৈরি। তিনি নারীদের দিকে নজর দেবেনই…।

এরপরই অক্ষয় কুমারকে নিয়ে শুরু হয় বিতর্ক। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই সাক্ষাৎকার। তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, মূল বিষয় হলো নারীদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে। কেউ যদি এই সত্যি এড়িয়ে যান বা অস্বীকার করেন, তবে মানতে হবে নারীদের প্রতিটা তার আকাঙ্খা তিনি লুকনোর চেষ্টা করছেন। তার কথায়, পুরুষদের জন্য তার খারাপ লাগে কারণ কেউ তাঁদের দিকে এই নজরে দেখেন না।

এদিকে বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না অক্ষয়ের। একাধিক ছবি মুখ থুবড়ে পড়েছে তার। সম্প্রতি তিনি ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘ও মাইগড ২’ নিয়ে।

আমাদেরকাগজ / এইচকে