বিনোদন ৯ আগস্ট, ২০২৩ ১২:২১

এবার সুইংমিং পুলে উত্তাপ ছড়ালেন নুসরাত

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত জাহান এবার ‘বার্বি’ লুকে সুংমিং পুলে উত্তাপ ছড়ালেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বার্বি’ লুকে ছবি পোস্ট করেছেন নুসরাত। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গোলাপি আভায় দিবাস্বপ্নের মতো এই পোশাক’। তার নিচেই দিয়েছেন ‘বার্বি’ হ্যাশট্যাগ।

সুইমিং পুলের পাশেই ‘বার্বি’ সেজে ফটোশুট করেছেন নুসরাত। একটি ছবিতে আবার পা দুটি স্বচ্ছ পানিতে ডুবিয়ে রেখেছেন তিনি।

উল্লেখ্য, সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে সম্প্রতি ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাংবাদিক সম্মেলনে করে এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নুসোত। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি জানান, ঋণের টাকায় ফ্ল্যাট কেনা হয়েছে। সেই ঋণও শোধ করা হয়েছে।


আমাদেরকাগজ/এইচএম