বিনোদন ৯ আগস্ট, ২০২৩ ০৯:১৬

এবার জায়েদ খানের নায়িকা হচ্ছেন সায়ন্তিকা!

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের পর এবার জায়েদ খানের নায়িকা হচ্ছেন টলিপাড়ার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘নকাব’ ছবিতে বাংলার সুপারস্টার শাকিব খানের সঙ্গে ঢালিউড মাতিয়েছেন সায়ন্তিকা। এবার জায়েদ খানের বিপরীতে তাকে দেখা যাবে গুঞ্জন চাউর হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, রাজনীতি ও অভিনয় সমান তালে চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। এবার তিনি বাংলাদেশের ছবিতে অভিনয় করতে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া এ মুহূর্তে দলের কাজেও ব্যস্ত তিনি।

প্রস্তাবিত ছবিটি বাংলাদেশের একটি বড় প্রযোজনা সংস্থার নির্মাণ করতে যাচ্ছে। তবে ছবির নাম এখনও চূড়ান্ত করা হয়নি। মূল ধারার এ সিনেমায় দর্শকদের বিনোদনের যাবতীয় উপাদানই থাকবে। এ অভিনেত্রীর বিপরীতে থাকবেন অভিনেতা জ়ায়েদ খান। ছবিটির পরিচালনা করবেন তাজু কামরুল।

এ বিষয়ে সায়ন্তিকা বলেন, বিষয়টি নিয়ে তিনি এখনই বিস্তারিত কথা বলতে চান না।

তিনি বলেন, ‘এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।

এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার ছবি ‘নকাব’ এ সায়ন্তিকার বিপরীতে ছিলেন সুপারস্টার শাকিব খান। 

আমাদের কাগজ / এইচকে