বিনোদন ২৪ আগস্ট, ২০২৩ ০৮:২৫

দিন দিন সুন্দর হওয়ার কারণ জানালেন জায়েদ খান

বিনোদন ডেস্ক: দুবাই থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুন্দর হচ্ছি।’

অনেক দিন হয় আপনার সিনেমা নেই এমন প্রশ্নে জায়েদ জানান—এটা বলা যেতে পারে। অনেক দিন হয় তার সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে ‘বাহাদুরী’ ছবির কাজ সমাপ্ত করেছেন, সোনার চর সিনেমার ডাবিংও শেষ। শিগগিরই মুক্তি পাবে ছবিগুলো। জায়েদের ভাষ্য, সাংবাদিকরা আলোচনায় রাখেন বলেই আলোচনায় থাকেন তিনি।

বিভিন্ন সময় নানান বক্তব্য দিয়ে আলোচনায় আসেন জায়েদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে হন ট্রলের শিকার। বিশেষ করে নিজের নারী ভক্তদের বিষয়ে তিনি যা বলেন, সেগুলো নিয়ে কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। জায়েদ দাবি করেন, অনেক নারী ভক্ত তার। অনেক মেয়ে টাকার বিনিময়ে তার সময় কিনে নিতে চায়। তাকে বিয়ে করতে চাওয়া মেয়ের সংখ্যাও অনেক। নায়কের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনবক্সে নাকি শুধুই নারীদের মেসেজ।

আমাদেরকাগজ/এইচএম