বিনোদন ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:০০

এবার সৃজিতকে নিষ্ঠুর বলেলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: সিনেমা ‘দশম অবতার’ এর মধ্য দিয়ে প্রায় অর্ধ দর্শক পর আবারও কলকাতার বরেণ্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিং, চলছে সম্পাদনার শেষ পর্যায়ের কাজ।

সৃজিতের হাত ধরেই ওপার বাংলায় জয়ায় পরিচিতি। এরপর পাঁচ বছর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। তবে ইতিমধ্যেই টলিউডের প্রথম সারির তারকাশিল্পী হয়ে উঠেছেন জয়া। কাজ করেছেন জনপ্রিয় অনেক নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে। ঘরে তুলেছেন বহু পুরস্কার-সম্মাননা। কিন্তু সৃজিতের মধ্যে কী পরিবর্তন এসেছে? সেটা নিশ্চয়ই পরখ করছেন অভিনেত্রী।

ভারতের আনন্দবাজারকে জয়া বলেন, ‘প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, তেমনই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। “রাজকাহিনি”র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক স্বত্বা।’

‘দশম অবতার’ দিয়ে টলিউডে প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত। এর পর এই ফ্র্যাঞ্চাইজির আরও দুটি সিনেমা বানাবেন বলেও নিশ্চিত করলেন তিনি। তার ভাষ্য, ‘দর্শকের মধ্যে কপ ইউনিভার্স, মাল্টিভার্স নিয়ে একটা আগ্রহ দেখেছি। একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে। “দশম অবতার” আমার কপ ইউনিভার্সের প্রথম কিস্তি। পরবর্তীতে এখান থেকেই নতুন রহস্যের সূত্রপাত হবে। আরও দুটো ছবি করবো এই ফ্র্যাঞ্চাইজির।’


আমাদেরকাগজ/এইচএম