বিনোদন ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০২

পোশাক নিয়ে কটাক্ষ, বৃদ্ধের সঙ্গে যা করলেন উরফি

বিনোদন ডেস্ক : বলিডের জনপ্রিয় ও স্টাইলিশ তারকা উরফি জাভেদ। কখনও দড়ি, কখনও ছবি বা লতাপাতা, আবার কখনও নামমাত্র কাপড় পরে প্রকাশ্যে আসেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট এবং অশ্লীল পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন উরফি। খোলামেলা এসব পোশাকের জন্য রাস্তায় নিয়মিত ট্রলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে।

এবার পোশাক নিয়ে কটাক্ষ করায় এক বৃদ্ধের ওপর ব্যাপক খেপে যান উরফি। বিমানবন্দরে পোশাক নিয়ে উপদেশ দিতে গিয়েছিলেন ওই বৃদ্ধ। আর তাতেই মেজাজ হারিয়ে বৃদ্ধর সঙ্গে বাজে আচরণ করেন তিনি।

জানা গেছে, সবুজ রঙের পিঠখোলা একটি পোশাক পরে বিমানবন্দরে গিয়েছিলেন উরফি। তা দেখেই অভিনেত্রীকে শুধরাতে বলেন ওই বৃদ্ধ। মূলত এক কারণেই তার ওপর ক্ষিপ্ত হন উরফি।

ভারতীয় এক গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ওই বৃদ্ধ উরফিকে বলেন, এই ধরনের পোশাকে তুমি দেশের সম্মানহানি করছ। এই কথা শুনেই মেজাজ হারিয়ে বৃদ্ধকে চিৎকার করে বলতে থাকেন, এতে তোমার কী?

পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন উরফির সঙ্গে থাকা এক নারী তাকে টানতে টানতে দূরে সরিয়ে নিয়ে যান। কিন্তু তখন পর্যন্তও উরফির বিরক্তি এতটুকু কমেনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বৃদ্ধের পক্ষে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই। যদিও এই সমালোচনা নিয়ে কখনই মাথা ঘামাননি উরফি। পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও পাল্টা চোখ রাঙিয়ে উড়িয়ে দিয়েছেন, কোনকিছুতে পাত্তাই দেননি তিনি। এমনকি অদ্ভুত সব পোশাকের কারণে ধর্ষণ ও খুনের হুমকিও পেয়েছেন এই তারকা।

আমাদের কাগজ / এইচকে