বিনোদন ডেস্ক।।
যুক্তরাষ্ট্র প্রবাসী মডেল-অভিনেত্রী রুমানা প্রথমবারের মতো মা হতে চলেছেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে নতুন অতিথি ঘরে আসতে পারে।
ঢাকার মিডিয়া জীবন ছেড়ে দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
রুমানার স্বামী এলিন রহমান ঢাকার ছেলে হলেও এখন তিনি মার্কিন নাগরিক ও ব্যবসায়ী।
এলিন ও রুমানা ২০১৫ সালের ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ে করেন।
রুমানার এটি তৃতীয় বিয়ে হলেও এলিন রহমানের দ্বিতীয় বিয়ে।
রুমানার প্রথম বিয়ে হয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের সাথে। পরে সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে হয় ব্যবসায়ী সাজ্জাদের সাথে। ভেঙে যায় সেটিও।
ক্যারিয়ারের শুরুতেই অ্যারোমেটিক সাবানের বিজ্ঞাপন দিয়ে তুমুল জনপ্রিয়তা পান রুমানা। এরপর নাটক-চলচ্চিত্রেও কাজ করেন নিয়মিত।






















