বিনোদন ২১ নভেম্বর, ২০২৩ ০৪:০৬

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন ম্যাডাম ফুলী খ্যাত শিমলা

বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ম্যাডাম ফুলী খ্যাত সামসুন্নাহার শিমলা।

আজ মঙ্গলবার, ২১ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিতরণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল বাসার।

তিনি বলেন, ঝিনাইদেহ-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা সামসুন্নাহার শিমলা।


আমাদেরকাগজ / এইচকে