শাকিব - বুবলী একই সময়ে একই দেশে!
বিনোদন ডেস্ক : চলতি বছর নানা কারণেই ঘুরেফিরে আলোচনায় ছিলেন ঢাকার চলচ্চিত্রের দুই শীর্ষ তারকা শাকিব খান ও শবনম বুবলী। ২০২৩ সালের শেষদিকে এসে আরও একবার আলোচনায় এসেছেন এই তারকা জুটি। বলা হচ্ছে - বুবলী যেখানে, শাকিবও সেখানে। তারা প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যে দু'টি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। শাকিব এবং বুবলী - দু'জনেই এই তথ্য স্বীকার করেছেন। আসামে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দু'টি ২৮ ও ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে এই তারকাদ্বয় একই তারিখে অনুষ্ঠানে অংশ নিলেও তারা একই অনুষ্ঠানে কিন্তু অংশ নিচ্ছেন না। এরা আলাদা দু'টি অনুষ্ঠানে পারফরমেন্স করার জন্যে আসাম উড়াল দিচ্ছেন।
বুবলী জানিয়েছেন, আসামের একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে তিনি আসাম যাচ্ছেন। তার সঙ্গে যুক্ত করা হয়েছে চিত্রনায়ক নিরবকে। ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ শালমারা জেলার পিপলবাড়ীতে এনএইচ এন্টারটেইনমেন্টের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা। আর শাকিব খান কলকাতার অভিনেত্রী ইধিকা পাল তথা ‘প্রিয়তমা’ ছবির প্রিয়তমাকে নিয়ে সেখানকার দুটি শো'তে অংশ নেবেন।
জানা গেছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো'তে অংশ নেবেন শাকিব খান ও ইধিকা পাল। সেখানকার ভক্তদের উদ্দেশে এক ভিডিও বার্তায় এই সুপারস্টার বলেন, ‘হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর। দেখা হচ্ছে।
আমাদেরকাগজ / এইচকে