কাঁদতে কাঁদতে শুটিং স্পট ছাড়লেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক: এবার দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড খ্যাত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
চলতি বছর ‘টাইগার-৩’ ছবিতে দেখা মিলেছে ক্যাটরিনা কাইফকে। এরপর নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’-এর জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ঢের কৌতূহল রয়েছে ভক্তদের মনে। কারণ বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা। আর ছবিটির পরিচালক শ্রীরাম রাঘবন।
এদিকে ছবিটির শুটিংয়ের কাঁদতে কাঁদতে ফ্লোর ছেড়েছেন ক্যাটরিনা।
যদিও এর আগে থ্রিলারে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রী এ ছবিতে তার কাজের অভিজ্ঞতা শুনিয়েছেন। জানিয়েছেন চ্যালেঞ্জের কথাও।
ক্যাটরিনার মতে, এ ছবি তাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। কারণ ছবিতে হিন্দির সঙ্গে তামিল সংলাপও ছিল। আর পরিচালক ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন।
এ বিষয়ে ক্যাটরিনা বলেন, আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যার আমাকে এ ব্যাপারে ছাড় দেবেন।
অভিনেত্রী জানান, তিনি ভেবেছিলেন শুটিংয়ের ব্যস্ততায় হয়তো শ্রীরাম তামিল ভাষার কথা ভুলে যাবেন। কিন্তু না তা আর হলো না।
ছবির শুটিং করার একপর্যায়ে শ্রীরাম ক্যাটরিনাকে বলেন, কাল থেকে তামিল শুরু। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি।
তার (শ্রীরাম) কাছে অনুরোধ করেছিলাম, যাতে আমাকে তামিল বলতে না হয়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।
ছয় বছর আগে মুক্তি পেয়েছিল শ্রীরাম পরিচালিত ‘অন্ধাধুন’। এবার এ ছবিতে ব্যতিক্রমী কাস্টিং করেছেন পরিচালক। ক্যাটরিনা এবং বিজয়ের জুটি দর্শকদের পছন্দ হয় কি না দেখা যাক।