বিনোদন ১৭ অক্টোবর, ২০১৯ ০৪:০১

এবার যৌন হেনস্থা নিয়ে যা বললেন কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক ।। 

বলিউডের আলোচিত অভিনেত্রী কৃতি শ্যানন। এবার মি টু নিয়ে সরব হলেন তিনি। বলিউডে কি যৌন হেনস্থার মুখে পড়তে হয় অভিনেত্রীদের? সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন কৃতি।

এই অভিনেত্রী বলেন, কোথাও কোনও যৌন হেনস্থার মতো ঘটনা ঘটলে, বিষয়টি নিয়ে তখনই প্রতিবাদ করা উচিত। যৌন হেনস্থার পর কখনও মুখ বন্ধ করে রাখা উচিত নয়।

‘হাউজফুল ৪’-এর অভিনেত্রীর ভাষ্য, বরাবরই বিষয়টি নিয়ে প্রতিবাদ করার কথা বলেছেন তিনি। কৃতি বলেন, আমি কখনও এ ধরনের সমস্যার সম্মুখীন হইনি, এক কথা ঠিক।

কিন্তু কেউ এই ঘটনার মধ্যে পড়লে, দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। শুধু তাই নয়, যৌন হেনস্থার বিরুদ্ধে জোরদার আইনি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সেটি শুধু বলিউডের জন্য নয়, সব ক্ষেত্রেই।

সম্প্রতি মি টু নিয়ে তোলপাড় হয়ে যায় বলিউড। তনুশ্রী দত্ত থেকে বিদ্যা বালান কিংবা রাধিকা আপতে, বলিউডের একাধিক অভিনেত্রী বিভিন্ন সময় মুখ খোলেন যৌন হেনস্থার প্রতিবাদে।