বিনোদন ২১ অক্টোবর, ২০১৯ ০৮:১৭

নিককে তালাক দেওয়ার হুমকি নিয়ে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক।।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন শিল্পী নিক জোনাসের দাম্পত্য জীবন নিয়ে অনেক দিন ধরেই ডিভোর্সের গুঞ্জন চলে আসছিল। যদিও এই গুঞ্জনের মাঝেই তারা একমাস পর প্রথম বিবাহবার্ষিকী পালন করতে যাচ্ছেন। তবে বিবাহবার্ষিকীর আগেই বিচ্ছেদের গুঞ্জনটা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে।

যার জেরে বিশ্ব মিডিয়ায় ঠাঁই পেয়েছে এমন সংবাদ। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। এমনকি প্রকাশিত এসব সংবাদ নিয়ে বেশ বিরক্ত তিনি।

প্রিয়াঙ্কা বলেন, এসব খবরের কোন ভিত্তি নেই। কেবলই গুঞ্জন! বরং আমি বেশ বিরক্ত। নিক ও আমার সম্পর্ক খুব ভালো চলছে। আমাদের বিচ্ছেদ তো দূরের কথা, আমরা নিজেদের প্রথম বিবাহবার্ষিকী কিভাবে উদযাপন করা যায় তার পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছি। সুতরাং এসব বাদ দিন। নিজেদের কাজে মনোযোগ দিন। আমরা ভালো আছি, সুখে আছি। সারা জীবন এভাবেই একসঙ্গে কাটিয়ে দিতে চাই।