ডেস্ক রিপোর্ট।।
তাহসান খান বেইলি রোডে একটি অনুষ্ঠানে ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানটি গাচ্ছিলেন। গানটি গাওয়ার সময় তাহসান বলে ওঠেন ‘এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই অ্যান্ড আই ডোন্ট কেয়ার।’
শুক্রবার (৯ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে একটি অনুষ্ঠানে গান পরিবশেন করেন তাহসান খান। সেখানে তাহসান তার ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানটি গাচ্ছিলেন। গানটির ‘এখনো বৃষ্টি পড়ে-বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ লাইনটি গাওয়ার পর দর্শক-ভক্তরা তাহসানের কণ্ঠে তাল মিলিয়ে আওয়াজ তুলতে থাকেন। দর্শকরা তুমি নেই উচ্চারণ করে উচ্ছ্বসিত হয়ে উঠেন।
এ সময় গানের সঙ্গে তাল মিলিয়ে তাহসান বলেন, ‘একদিন এই বেইলী রোডে বৃষ্টিতে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই, আই ডোন্ট কেয়ার’ এ সময় দর্শকরা আরো বেশি উল্লাসে ফেটে পড়েন।
তাহসান হয়তো কাউকে উদ্দেশ করে কিংবা বেইলি রোডে তরুণ-তরুণীদেরকেই কথাগুলো বলেছেন। এই সংগীত শিল্পী যে অর্থেই কথাটা বলুক না কেন, নেট দুনিয়ায় তার এই কথাগুলো ভক্ত-দর্শকদের হৃদয় বেশ নাড়া দিয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে বিয়ে হয় সংগীতশিল্পী তাহসান ও মিথিলার। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তান রয়েছে। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তারা।






















