বিনোদন ১১ নভেম্বর, ২০১৯ ১০:২৮

দুই পর্দায় ঝড় তুলে এবার ওয়েব সিরিজে স্পর্শিয়া

বিনোদন ডেস্ক।।

মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছোট পর্দায় অভিষেক থেকে বড় পর্দায় অভিষেক হয় গেল গত ঈদে। প্রথম ছবিতেই অভিনয় করে বেশ সুনাম কুড়ান তিনি। মুক্তি পেতে যাচ্ছে তার আরও একটি ছবি "ইতি, তোমারই ঢাকা"। 

তবে দুই পর্দা কাঁপানো এই অভিনেত্রীকে দেখা মিলবে এবার ওয়েব সিরিজে। প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে কাজ করলেন স্পর্শিয়া। ব্যতিক্রমী একটি ক্যাফের গল্প নিয়ে তৈরি ওয়েব সিরিজের নাম ‘নো কাপল এন্ট্রি’। গৌতম কৈরির গল্পে সিরিজটির চিত্রনাট্য তৈরি করেছেন ঋদ্ধি বড়ুয়া আর পরিচালনা করেছেন সায়ান দাশগুপ্ত।  শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা-আইয়ের ব্যানারে নির্মিত ওয়েব সিরিজটির শুটিং হয়েছে কলকাতায়।

এতে স্পর্শিয়া ছাড়া আরও অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী আফসানা মিমি, কলকাতার কুশল চক্রবর্তী, সুমিত সমাদ্দার ও উদয় প্রতাপ সিং সহ আরও অনেকে।